ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া নির্বাচনি সহিংসতায় নিহত ২

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন ও বাজালিয়ায় নির্বাচনি সহিংসতায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, তাসিফ (১৫) ও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।


সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মরফলা ভোট কেন্দ্রে দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে এক কিশোর নিহত হন।


সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহোরা বলেন, নির্বাচনি সহিংসতায় নলুয়া এবং বাজালিয়ায় দুজন নিহত হয়েছে। কেন্দ্রগুলোতে হটাৎ বহিরাগতদের হামলায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ads
ads
ads

Our Facebook Page

↑